Back to Career Hub

House Mother

Bangladesh National Woman Lawyers` Association (BNWLA)
Gazipur NGO/Development Full Time Office At least 5 years Not disclosed 2 vacancy Posted Aug 02, 2026 Deadline Aug 08, 2026

Job Description

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবাধিকারভিত্তিক প্রতিষ্ঠান, যা নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, সহিংসতা প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা নারী ও শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে কাজ করে আসছে। কন্যা-শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ও যত্ন প্রদানের লক্ষ্যে পরিচালিত শেল্টার হোম-এর জন্য যত্নশীল, দায়িত্ববান ও মানবিক মনোভাবসম্পন্ন হাউস মাদার (আবাসিক) নিয়োগ দেওয়া হবে।

 

বিধবা/সিংগেল-মাদার (Single Mother) মহিলা প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

প্রধান দায়িত্বসমূহঃ

  • শেল্টার-হোম এ অবস্থানরত শিশুদের মাতৃত্বসুলভ আচরণের মাধ্যমে দৈনন্দিন যত্ন, পরিচর্যা ও নিরাপত্ত্বা বিধান করা।

  • শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার, পোশাক ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে সহায়তা করা।

  • শিশুদের আনন্দদায়ক পড়াশোনা, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা।

  • শেল্টার-হোম এ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা।

  • শিশুদের শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করে কাউন্সেলিং এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া।

  • ট্রমাগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ কন্যা-শিশুদের জন্য নিরাপদ, স্নেহপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা।

  • শিশুদের শারীরিক ও মানসিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাইরে থেকে চিকিৎসা ও কাউন্সেলিং সেবার সমন্বয় করা।

  • শিশুদের পরিবার পুনর্মিলন, পুনর্বাসন ও ফলো-আপ কার্যক্রমে সংশ্লিষ্ট টিমের সঙ্গে সমন্বয় করা।

  • শেল্টার-হোম এর নিয়ম-কানুন, শিশু আইন ২০১৩ অনুসারে শিশু সুরক্ষা নীতিমালা ও অফিসের নির্দেশনা অনুসরণ করা।

  • কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

 

যোগ্যতাঃ

  • ন্যূনতম এসএসসি/এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।

  • শিশু পরিচর্যা, আবাসিক ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • শিশুদের প্রতি সহানুভূতিশীল, দায়িত্বশীল ও ধৈর্যশীল হতে হবে।

  • শেল্টার-হোম এর অভ্যন্তরে শতভাগ বসবাস করে দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।

 

কর্মস্থলঃ প্রশান্তি (শেল্টার হোম), গাজীপুর।

বেতন ও সুবিধাঃ বেতন আলোচনা সাপেক্ষ। তবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির থাকা এবং খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করবে।

Experience

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Education

    • SSC
    • HSC
    • Bachelor/Honors

Additional Requirements

  • Age At least 30 years
  • Only Female

How to Apply

আবেদন প্রক্রিয়াঃআগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের কপি, এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিকানাঃ বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ৪৮/৩, মনিকো মিনা টাওয়ার (৩য় তলা), পশ্চিম আগারগাঁও, ঢাকা-১২০৭ (বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিপরীতে)ই-মেইলঃ hr.bnwla@gmail.com

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh