কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ
Job Description
“মুহাম্মদ পাবলিকেশন” বাংলাদেশের একটি দ্রুত বিকাশমান প্রকাশনা প্রতিষ্ঠান।
“Proyozon Shop জনপ্রিয় (E-commerce) প্রতিষ্ঠান” আমাদের একটি সিস্টার কনসার্ন।
প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আমরা নিম্নোক্ত পদসমূহে দায়িত্বশীল, কর্মঠ, সৎ এবং দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছি।
Regular Office Hour
সকাল ৯:০০টা – সন্ধ্যা ৮:০০টা
Key Responsibilities:
অনলাইনে গ্রাহকসেবা প্রদান এবং বিভিন্ন মাধ্যম থেকে অর্ডার গ্রহণ।
ফোনে গ্রাহকের সঙ্গে ভদ্র ও পেশাদারভাবে কথা বলে অর্ডার যাচাই ও নিশ্চিত করা।
কুরিয়ার তথ্য সংরক্ষণ, রাইডার সমন্বয় এবং অর্ডার ডেলিভারি কার্যক্রম তদারকি করা।
দৈনিক অর্ডারের প্রতিবেদন প্রস্তুত করা এবং প্রয়োজনীয় তথ্য এন্ট্রি সম্পন্ন করা।
প্রয়োজন অনুযায়ী পণ্যের জন্য মানসম্মত কনটেন্ট প্রস্তুত করা।
প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অর্পিত অন্যান্য দায়িত্ব দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে সম্পাদন করা।
Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Design/Printing/Publishing, E-commerce
Education
- Bachelor/Honors
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Bachelor's Degree) পাস হতে হবে।
Additional Requirements
- Age At least 26 years
- Only Male
ইন্টারনেট ব্রাউজিং এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজি টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে।
Microsoft Word-এর মৌলিক কাজ জানা থাকতে হবে।
শুদ্ধ উচ্চারণে স্পষ্ট, সাবলীল ও মার্জিতভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে।
দায়িত্বশীল, ভদ্র, সময়ানুবর্তী এবং গ্রাহকসেবামুখী মানসিকতা থাকতে হবে।
দ্রুত শেখার আগ্রহ এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
কাজের প্রতি আন্তরিকতা, সততা ও পেশাদার মনোভাব থাকতে হবে।
চাপের মধ্যেও ধৈর্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার মানসিকতা থাকতে হবে।
General Requirements
কমপক্ষে ১ (এক) বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দীর্ঘমেয়াদে কাজ করার মানসিকতা থাকতে হবে।
ই-কমার্স সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার যোগ্য হবে।
অতিদ্রুত জয়েন করার সুযোগ থাকতে হবে।
এই পদে শুধু অধূমপায়ী মুসলিম পুরুষ প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রার্থীকে পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে অভ্যস্ত, সৎ, দায়িত্বশীল এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
How to Apply
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ আগস্ট ২০২৬-এর মধ্যে হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) নিম্নোক্ত ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।Email: muhammadpublicationbd@gmail.comআবেদনের সময় ই-মেইলের Subject Line-এ অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।
Send your CV to the given email muhammadpublicationbd@gmail.com