শাখা ব্যবস্থাপক
Job Description
উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)
প্রধান কার্যালয়, ঢাকা
উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা যার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) সনদ নম্বর: ০৩৭৪৭-০০৯৮১-০০০৮৫। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ব্যাংকের অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঢাকা, চট্রগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের আওতাধীন কর্ম এলাকাসমুহের জন্য বর্ণিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে।
Additional Requirements
- Age At most 40 years
পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এবং MRA সনদ প্রাপ্ত কোন ক্ষুদ্র ঋণদানকারী সংস্থায় সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ (দুই) বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা (MS Word, MS Excel), ইন্টারনেট ব্রাউজিং ও সফ্টওয়ার সম্পর্কে সম্যক ধারনা ও পরিচালনায় পারদর্শী হতে হবে। প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শুধু মাত্র যারা কর্মরত আছেন তারা আবেদন করতে পারবেন।
Compensation & Other Benefits
- শিক্ষানবিশকালে বেতন ভাতা হবে সর্বসাকুল্যে ৩২,০০০/- টাকা ও শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের সময় সংস্থার বিধি মোতাবেক বেতন কাঠামো নির্ধারন করা হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সিটি ভাতা ৩০০০/- টাকা।
অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোষ্টিং দেয়া যাবে।
এছাড়াও সংস্থার বিধি মোতাবেক মোবাইল বিল, মোটর সাইকেল বিল, পারফর্মেন্স ভাতা ও স্থায়ীকরন করণের পর প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, এবং চিকিৎসা সুবিধাদি প্রদান করা হবে।
How to Apply
আগ্রহী প্রার্থীদের ৩১/০৮/২৬ইং তারিখের মধ্যে ১কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক হার্ডকপি প্রধান নির্বাহী বরাবর ডাক/কুরিয়ার যোগে আবেদন করতে হবে। যে সকল প্রার্থী বগুড়াতে পরীক্ষা দিতে ইচ্ছুক শুধুমাত্র সে সকল প্রার্থীগণকে আগামী ১৪/০৮/২০২৬ ইং তারিখ সকাল ৯.০০ টায় উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট, ভাই পাগলা মাজার লেন, দক্ষিণ মালতি নগর, বগুড়া-৫৮০০ ঠিকানায় আবেদন, বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-শরীরে উপস্থিত থেকে পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হলো। যারা স্ব-শরীরে উপস্থিত থেকে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে ডাকযোগে আবেদন পাঠানোর প্রয়োজন নাই। ঠিকানা (ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য): ইউডিপিএস, প্রধান কার্যালয়, ৫/১০, হুমায়ুন রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। ঠিকানা (রাজশাহী ও রংপুর বিভাগের জন্য): উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট, ভাই পাগলা মাজার লেন, দক্ষিণ মালতি নগর, বগুড়া-৫৮০০। চাকুরীতে যোগদানের সময় ০১ মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে। সকল পদের শিক্ষানবীসকাল হবে ০৬ মাস। যে সকল প্রার্থী কর্মরত আছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যারা কর্মরত নেই তাদের আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনী পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে।