Back to Career Hub

ল্যাব টেকনিশিয়ান (কর্মী স্তর-০৯.ক)

Dushtha Shasthya Kendra (DSK)
Ukhia NGO/Development Full Time Office At least 2 years Not disclosed 1 vacancy Posted Aug 02, 2026 Deadline Aug 12, 2026

Job Description

Company Overview:

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে UNICEF সমর্থিত ইউনিসেফ ওয়াস রোহিঙ্গা প্রকল্পে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ক্যাম্প ২২ এ নিম্মলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ করবে।

দায়িত্ব ও কর্তব্য (সংক্ষিপ্ত):

  • প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী DSK-UNICEF WASH প্রকল্পের ওয়াটার কোয়ালিটি টেস্টিং ল্যাব এর সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করা।

  • প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী উখিয়া ও টেকনাফ উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করা।

  • ওয়াটার স্যাম্পল কালেক্টরদের স্যাম্পল কালেকশন মনিটরিং করা ও স্যাম্পল কালেকশনের সকল কাজে সাহায্য করা।

  • কেমিক্যাল এবং বায়োলজিক্যাল নমুনা পরীক্ষারক্ষেত্রে নমুন চিহ্নিতকরণের প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা, রিএজেন্ট প্রস্তুতিতে ওয়াটার কোয়ালিটি এনালিস্টকে সহায়তা করা।

  • ওয়াটার কোয়ালিটি এনালিস্টের সাথে নমুনা সংগ্রহ নীতিমালা, নিয়ম ও নির্দেশনা অনুযায়ী অফিস ও মাঠ পর্যায়ে কাজ করা।

  • প্রকল্প এলাকার উপকারভোগীদেরকে স্বাস্থ্যবিধি প্রচার, নিরাপদ পানি, ডব্লিউএসপি বিষয়ে উদ্বুদ্ধ করা।

  • সংশ্লিষ্ট ব্লকে পানি ব্যবহারকারী, উপকারভোগী, ওয়াশ কমিটি সমূহের সাথে নিয়মিত বাড়ি পরিদর্শন, যোগাযোগ, সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণ নিশ্চিত করা। কোবোতে ওয়াটার কোয়ালিটি ডাটা নিয়মিত আপলোড দেয়া।

  • প্রকল্প এলাকায় সংস্থার প্রয়োজন অনুসারে ওয়াটার কোয়ালিটি এনালিস্টের সাথে বিভিন্ন ধরণের পানি পরীক্ষা করা ও নির্ভুল প্রতিবেদন সরবরাহ করা।

  • মাইক্রোবায়োলজিকাল, রসায়নিক, শরীর তত্ত্বীয় ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করার জন্য ওয়াটার কোয়ালিটি এনালিস্টকে সাহায্য করা।

  • ল্যাবরেটরির যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা এবং উপকরণসমূহ সচল ও পরিস্কার রাখা।

  • সুসজ্জিত ও পরিচ্ছন্ন কর্ম পরিবেশ নিশ্চিত করা স্টক রেজিস্টার হালনাগাদ ও সংরক্ষন করা, লিয়মিত ল্যাবের যন্ত্রপাতি ক্যালিব্রেশন করা,

Experience

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Micro-Credit

Education

    • Bachelor of Science (BSc) in Chemistry, Microbiology, Biochemistry
  • সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ।

Additional Requirements

  • Age 30 to 40 years
  • পানি পরীক্ষাগার (Water Quality Laboratory), WASH প্রকল্প, গবেষণাগার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • পানি নমুনা (Water Sample) সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং পরীক্ষার অভিজ্ঞতা থাকতে হবে।

  • ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন, রক্ষণাবেক্ষণ এবং মান নিয়ন্ত্রণ (Quality Control/Quality Assurance) সম্পর্কে ধারণা থাকতে হবে।

  • পরীক্ষার ফলাফল সংরক্ষণ, রিপোর্ট প্রস্তুতকরণ এবং MS Word, MS Excel ও ই-মেইল ব্যবহারে দক্ষ হতে হবে।

  • NGO/INGO-এর WASH প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।

Compensation & Other Benefits

    • বেতন: সর্বসাকুল্যে মাসিক ৪৫,০০০/-, এছাড়া মোবাইল ভাতা ৫০০/- প্রযোজ্য হবে। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে।

How to Apply

আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আগামী ১২-০৮-২০২৬ মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বরাবরে নিম্নঠিকানায় পৌঁছাতে হবে।অধিক অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্যযোগ্যতাসম্পন্ন অভ্যন্তরীণ কর্মীর ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।কর্মী নিয়োগে যোগ্যতাসম্পন্ন অভ্যন্তরীণ কর্মী, আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান ই-মেইল/ মোবাইল ফোনে জানানো হবে।আবেদন পাঠানোর পদ্ধতি:০১. সরাসরি: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।০২. ইমেইল: dskhr@dskbangladesh.org ই-মেইলে আবেদন প্রদানের ক্ষেত্রে পদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।০৩. অনলাইন: https://career.dskbangladesh.org/সংস্থা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থা যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যেকোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূন্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh