মেসেঞ্জার
Job Description
বিভাগ: পরীক্ষা নিয়ন্ত্রক অফিস/ ডিবিএ/ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
কর্মস্থল: বিএআইইউএসটি, কুমিল্লা
কার্যবিবরণ: বর্নিত পদবীর কার্যাবলী নিম্নরূপ:
অফিসের সকল প্রকার অফিসিয়াল চিঠিপত্র, জরুরি ফাইল, নোটিশ ও অন্যান্য দাপ্তরিক নথি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দ্রুত, নিরাপদ এবং যথাযথভাবে আদান-প্রদান করা।
প্রতিদিন অফিস সময়ের পূর্বে দায়িত্বপ্রাপ্ত অফিস, শ্রেণীকক্ষ, সেমিনার কক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি বা অন্যান্য নির্ধারিত স্থান খোলা এবং অফিস সময় শেষে সেগুলো যথাযথভাবে বন্ধ ও নিরাপদে তালাবদ্ধ করা।
অফিস, শ্রেণীকক্ষ, সভা, সেমিনার, কর্মশালা, পরীক্ষা ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ, সরঞ্জাম ও ব্যবহার্য সামগ্রী যথাসময়ে সরবরাহে সহায়তা করা এবং কোনো ঘাটতি বা ত্রুটি পরিলক্ষিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ফ্যাকাল্টিকে ফাইল, নথি ও রেকর্ড সংরক্ষণ, শ্রেণিবিন্যাস, ব্যবস্থাপনা এবং প্রয়োজন অনুযায়ী রেকর্ড রুম বা সংরক্ষণাগার থেকে নথি অনুসন্ধান ও সরবরাহে সহায়তা করা।
প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষা-সংক্রান্ত নথি, অফিসিয়াল ডকুমেন্ট, প্রতিবেদন ও অন্যান্য দাপ্তরিক নথির ফটোকপি/ফটোস্ট্যাট, সংরক্ষণ, ফাইলভুক্তকরণ এবং বিতরণ কার্যক্রমে সহায়তা করা।
অফিসের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী (প্রয়োজন অনুযায়ী) এবং আগত অতিথিদের যথাযথ সেবা প্রদান ও সভা, সেমিনার, কর্মশালা বা অন্যান্য অনুষ্ঠানে চা, নাস্তা, পানি ও প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা করা।
অফিস, শ্রেণীকক্ষ, সেমিনার কক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, আসবাবপত্র, যন্ত্রপাতি এবং অন্যান্য সরকারি সম্পদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে সহায়তা করা এবং কোনো ক্ষতি বা ত্রুটি পরিলক্ষিত হলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
অফিসে প্রয়োজনীয় স্টেশনারি, ফটোকপি কাগজ, পরিচ্ছন্নতা সামগ্রী ও অন্যান্য ব্যবহার্য উপকরণের মজুদ পর্যবেক্ষণ করা এবং ঘাটতি দেখা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।
বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান অথবা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় অর্পিত অন্যান্য বৈধ দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Education
- SSC
মেসেঞ্জার পদের জন্য অবশ্যই প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Additional Requirements
- Age At least 18 years
মেসেঞ্জার/অফিস সহায়ক/ডাক বিতরণ/দাপ্তরিক সহায়তামূলক কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
Compensation & Other Benefits
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী স্থায়ী (মেসেঞ্জার গ্রেড- 19 ) গ্রস- 15,300/-। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং আবাসন সুবিধা। (শুধুমাত্র চুক্তিভিত্তিক ক্ষেত্রে 13,770/- এর 90% প্রদান করা হবে এবং দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা প্রযোজ্য হবে না।)
How to Apply
আবেদন প্রক্রিয়া (অনলাইন): নিম্নলিখিত লিংকের মাধ্যমে আপনার আবেদন জমা দিন: https://tinyurl.com/career-baiustসমস্ত একাডেমিক ও প্রয়োজনীয় তথ্য বিস্তারিতভাবে পূরণ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: আবেদন জমা দেওয়ার পর উপরে একটি রেফারেন্স নম্বর প্রদর্শিত সিস্টেম-জেনারেটেড সিভি ডাউনলোড করতে "View PDF" এ ক্লিক করুন।সাক্ষাৎকার সংক্রান্ত নির্দেশনা: শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ই-মেইল বা বার্তার মাধ্যমে সাক্ষাৎকারের জন্য জানানো হবে। জানানো হলে প্রার্থীদের নির্ধারিত ফি প্রদান করতে হবে।সাক্ষাৎকারের জন্য আমন্ত্রিত প্রার্থীদের অবশ্যই সঙ্গে আনতে হবে: ক. হালনাগাদ সিভি। খ. কভার লেটার গ. একাডেমিক সনদপত্র ঘ. অভিজ্ঞতার সনদপত্র (যদি প্রয়োজন হয়) ঙ. এনওসি (যদি প্রয়োজন হয়) চ. সাম্প্রতিক দুই (২) কপি পাসপোর্ট সাইজের ছবি ৮। পরীক্ষার ফি প্রদানের নির্দেশনা: শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই অফেরতযোগ্য পরীক্ষার ফি 2০০ টাকা প্রদান করতে হবে। নগদ মার্চেন্ট পেমেন্ট: 200/- টাকা ট্রান্সফার করুন এই নম্বরে: 01324-763811 পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করুন: "MSN" এবং পেমেন্ট সম্পন্ন করার পর ইমেলে career@baiust.ac.bd নিম্নলিখিত ফরমেটে ফি বিস্তারিত পাঠাতে হবে: ক. আবেদন রেফারেন্স কোড। খ. নাম। গ. ফি লেনদেন আইডি। ঘ. ফি লেনদেনের পরিমাণ। ৯. অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।অভ্যান্তরীন প্রার্থীদের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের মাধ্যমে আবেদেন করতে হবে।
Send your CV to the given email hrwing@baiust.ac.bd or Email your CV from My Bdjobs account