মেডিকেল অফিসার (Gynecology & Obstetrics)
Job Description
সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য, উদ্যমী ও দায়িত্বশীল বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে
Experience
- At least 1 year
Education
স্বীকৃত প্রতিষ্ঠান হতে MBBS ডিগ্রিধারী হতে হবে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC)-এর স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে।
Additional Requirements
- Age At least 27 years
Gynecology & Obstetrics বিভাগে কমপক্ষে ১ (এক) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্বীকৃত মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বিশেষায়িত হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
PGT (Post Graduate Training) সম্পন্ন অথবা চলমান থাকতে হবে (বিশেষত Gynecology & Obstetrics বিভাগে) এবং ভবিষ্যতে এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে।
নরমাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন (C-Section), গাইনি জরুরি রোগী ব্যবস্থাপনা, ইনডোর রোগী ব্যবস্থাপনা এবং ডিউটি পরিচালনায় দক্ষ হতে হবে।
কম্পিউটার পরিচালনায় মৌলিক দক্ষতা ও রোগীবান্ধব আচরণ থাকতে হবে।
দায়িত্বশীল, আন্তরিক এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
Compensation & Other Benefits
যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
How to Apply
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ১০/০৮/২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে/জমা দিতে হবে-নির্বাহী পরিচালক সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (বীর মুক্তিযোদ্ধা ডা. আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্স)রোজভিউ পয়েন্ট, উপশহর, মাছিমপুর, সিলেট। খামের উপর অবশ্যই আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।নির্বাচন প্রক্রিয়াশুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোন, SMS অথবা E-mail-এর মাধ্যমে সাক্ষাৎকারের জন্য জানানো হবে।