Delivery Channel Executive
Job Description
Job Context: ই-কমার্স অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দ্রুত ও সঠিক ডেলিভারি নিশ্চিত করা। আমাদের কোম্পানির সাথে যুক্ত ডেলিভারি পার্টনারদের (কুরিয়ার) কাজের তদারকি, পার্সেলের সঠিক ট্র্যাকিং এবং ডেলিভারি সংক্রান্ত যেকোনো জটিলতার দ্রুত সমাধান করার জন্য আমরা একজন দায়িত্বশীল এবং চটপটে `ডেলিভারি চ্যানেল এক্সিকিউটিভ` খুঁজছি।
Job Responsibilities:
কুরিয়ার কো-অর্ডিনেশন: প্রতিদিন কুরিয়ার বা ডেলিভারি পার্টনারদের সাথে গড়ে ১০০-১৫০টি কল করা এবং পার্সেল ডেলিভারির সর্বশেষ আপডেট নেওয়া।
ডাটা অ্যানালাইসিস ও রিপোর্টিং: ডেলিভারি এবং কালেকশনের (Delivery vs. Collection) ডাটা বিশ্লেষণ করে Google Sheet নির্ভুল রিপোর্ট তৈরি করা।
সমস্যা সমাধান ও সমন্বয়: জরুরি (Urgent) বা আটকে থাকা ডেলিভারিগুলো দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কুরিয়ার হাবের সাথে সমন্বয় করা এবং ক্রিটিক্যাল মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া।
ডেলিভারি ফেইলর ম্যানেজমেন্ট: ডেলিভারি ম্যান কাস্টমারকে ফোনে না পেলে বা কোনো কারণে ডেলিভারি ফেইল হওয়ার সম্ভাবনা থাকলে, দ্রুত কাস্টমার এবং কুরিয়ারের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করা।
সম্পর্ক উন্নয়ন: ডেলিভারি পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং কোম্পানির সার্বিক ডেলিভারি সাকসেস রেট (Delivery Success Rate) বৃদ্ধি করা।
Experience
- 1 to 2 years
- The applicants should have experience in the following business area(s): Call Center, E-commerce
- Freshers are also encouraged to apply.
Education
- HSC
Additional Requirements
- Age 20 to 28 years
বয়স: ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করতে পারবেন (বাড়ি পুরান ঢাকা বা ওয়ারী এলাকার কাছাকাছি হলে অগ্রাধিকার দেওয়া হবে)।
ই-কমার্স সেক্টরে অথবা কুরিয়ার কো-অর্ডিনেশন/ডেলিভারি চ্যানেল এক্সিকিউটিভ হিসেবে ন্যূনতম ৬ মাস থেকে ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে (তবে চটপটে ও এক্সেলে দক্ষ ফ্রেশারদেরও আবেদন করার সুযোগ রয়েছে)।
মাইক্রোসফট এক্সেল (MS Excel) এবং গুগল শিট (Google Sheets) ব্যবহারে অবশ্যই পারদর্শী হতে হবে (বেসিক ফর্মুলা ও ডাটা এন্ট্রি জানতে হবে)।
চমৎকার যোগাযোগ দক্ষতা এবং প্রতিদিন কুরিয়ার পার্টনার ও কাস্টমারদের সাথে ফোনে (১০০-১৫০টি কল) কথা বলার মানসিকতা ও ধৈর্য থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করা এবং ক্রিটিক্যাল মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
বিভিন্ন কুরিয়ারের ক্লাউড পোর্টাল (যেমন: Steadfast, Paperfly, RedX ইত্যাদি) ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে (বাধ্যতামূলক নয়)।
সকাল ৯:৪৫ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত অফিসে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।