সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার
Job Description
কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার
Faison Food একটি স্বনামধন্য বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা বিভিন্ন মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। ব্যবসার সম্প্রসারণ ও বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা অভিজ্ঞ, উদ্যমী এবং কর্মমুখী একজন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার নিয়োগ দিতে আগ্রহী।
দায়িত্ব ও কর্তব্য:
নতুন ডিলার ও কাস্টমার তৈরি করতে সক্ষম হতে হবে।
সর্বোচ্চ বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বিক্রয় লক্ষমাত্রা অর্জন নিশ্চিত করতে হবে।
বিক্রয়লব্ধ অর্থ যথাসময়ে ও শতভাগ আদায় নিশ্চিত করতে হবে
সকল ডিলার ও কাস্টমারের সঙ্গে কার্যকর ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে হবে।
বিক্রয় ও বিপণনের কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে।
নিয়মিত বাজার পরিদর্শন করে সম্ভাব্য ডিলার খুজে বের করা এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করতে হবে।
বিপণন কার্যক্রম, বিক্রয় প্রচারণা এবং মার্কেটিং পরিকল্পনা পরিচালনা করতে হবে।
প্রতিষ্ঠানের লাভজনক অবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্ভাবনী পরিকল্পনা, লক্ষ্য ও কর্মপরিধি নির্ধারণ করে তা ব্যবস্থাপনার নিকট উপস্থাপন করতে হবে।
ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
Experience
- 5 to 10 years
Education
- HSC
- Bachelor/Honors
যেকোনো বিষয়ে এইচ.এস.সি, স্নাতক ডিগ্রি অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
Additional Requirements
- Age At most 50 years
খাদ্যপণ্য, বেকারি পণ্য অথবা ভোক্তা পণ্য (Consumer Products) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশেষত ব্রেড, বিস্কুট, কেক বা অনুরূপ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Compensation & Other Benefits
বেতন (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে) ।
কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা, সুযোগ-সুবিধা ও বাৎসরিক ছুটি নির্ধারিত হবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।