লিফট অপারেটর (Lift Operator)
Job Description
প্যাসেঞ্জার ও কার্গো লিফটের নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং কার্যকর পরিচালনা নিশ্চিত করা।
লিফটের দৈনন্দিন অপারেশন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা এবং স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা।
লিফটের মৌলিক টেকনিক্যাল অবস্থা (কন্ট্রোল প্যানেল, দরজা, সেন্সর, অ্যালার্ম, লাইটিং ও অন্যান্য) নিয়মিত পরিদর্শন করা।
নির্ধারিত প্রিভেন্টিভ মেইনটেন্যান্স কার্যক্রম বাস্তবায়নে ভেন্ডর মেইনটেন্যান্স টিমকে সহযোগিতা প্রদান করা।
লিফটের যেকোনো ত্রুটি, অস্বাভাবিকতা বা ঝুঁকিপূর্ণ অবস্থা দ্রুত শনাক্ত করে সমাধান করা ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।
ব্রেকডাউন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সমাধান করা
লিফটের মৌলিক ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম সম্পর্কে কার্যকর ধারণা প্রয়োগ করা।
জরুরি পরিস্থিতিতে প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।
দৈনন্দিন অপারেশন, মেইনটেন্যান্স এবং ইনসিডেন্ট সংক্রান্ত তথ্য সঠিকভাবে নথিভুক্ত ও রিপোর্ট করা।
প্রতিষ্ঠানের নীতিমালা, নিরাপত্তা মানদণ্ড এবং কর্পোরেট আচরণবিধি অনুসরণ নিশ্চিত করা।
Education
- Secondary
Additional Requirements
- Age At least 22 years
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
Compensation & Other Benefits
বেতন - প্রতিষ্ঠান প্রদত্ত নিয়ম অনুযায়ী প্রভিডেন্টফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবীমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।