Back to Career Hub

কর্মসূচি সংগঠক, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম

BRAC
Anywhere in Bangladesh NGO/Development Full Time NA Not disclosed 1 vacancy Posted Jun 10, 2026 Deadline Jun 17, 2026

Job Description

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের উন্নত ও সম্ভাবনাময় জীবন গড়ার সুযোগ তৈরি করতে কাজ করে চলেছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের অতি দারিদ্র্য থেকে উত্তরণ ও টেকসই উন্নয়নে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দেশজুড়ে ৪৫২টি শাখার মাধ্যমে প্রায় ২৪ লাখ সদস্যকে দারিদ্র্যমুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা প্রদান করেছে যাদের শতভাগই নারী।

ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রেগ্রাম পরিবারের সদস্য হয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচেছ।

কাজের বিবরণ

  • কর্মসূচির নীতিমালা অনুযায়ী উপযুক্ত সদস্য নির্বাচন এবং তাদের জন্য সম্ভাবনাময় আয়বর্ধনমূলক উদ্যোগ বা এন্টারপ্রাইজ চিহ্নিত করা।
  • সদস্যদের এন্টারপ্রাইজ উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সম্পদ ক্রয় ও হস্তান্তরে সহায়তা, সুদমুক্ত ব্র্যাক সহায়তার অর্থ বিতরণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা।
  • সদস্যদের কাছ থেকে নির্ধারিত সময়ে ব্র্যাক সহায়তার অর্থ ও সঞ্চয় সংগ্রহ করা এবং সকল আর্থিক লেনদেন যথাসময়ে শেষ করা।
  • নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমে সদস্যদের এন্টারপ্রাইজ পরিচালনা ও উন্নয়নে হাতে-কলমে পরামর্শ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা টেকসহভাবে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে।
  • গ্রুপ ভিজিট ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নানা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করা।
  • সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তার করার লক্ষ্যে তাদের এন্টারপ্রাইজ ও সামগ্রিক অগ্রগতির নিয়মিত ফলোআপ, তত্ত্বাবধান, নিবিড় পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা।

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়

Education

    • Masters
  • যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

Additional Requirements

  • Age At least 28 years

প্রার্থীদের নিয়মিত মাঠপর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রান্তিক ও অতি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে প্রতিকুল পরিবেশে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

Compensation & Other Benefits

    সংস্থার নীতিমালা অনুযায়ী

    সুবিধাসমূহঃ উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা এবং বিবিধ।

How to Apply

বিশেষ দ্রষ্টব্য-নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব খাটানোর চেষ্টা প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। চাকরি প্রত্যাশী প্রার্থীদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরনের কোনো লেনদেনের দায় কর্তৃপক্ষ বহন করবে না।-চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রেফারেন্স ও ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে প্রয়োজন অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে।-এই পদটি শুধু বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত।ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি- যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি- তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে। আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি। জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন- সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।