Fresh & Homely
Shrimp Balachao
বালাচাও হচ্ছে এক প্রকার রেডি টু ইট ফুড। অনেকে সেটাকে ভর্তা বলে থাকে। যা মুলত চিংড়ি মাছের শুটকি , পেয়াজ , রসুন,শুকনো মরিচ ও মশলার একটি মিশ্রণ।
এতে কোন প্রকার রান্নার ঝামেলা থাকে না। চিংড়ি শুটকি দিয়ে তৈরি করা ভাজা ভাজা এই আইটেমটি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা কুচি,পুদিনাপাতা কুচি,কাচাঁমরিচ কুচি,খাঁটি সরিষার তেল এড করতে পারেন।
যদি কেউ অন্তত একবার ও না খেয়ে থাকেন, তবে আজই ট্রাই করে দেখতে পারেন। এ খাবার সম্পূর্ণ ঘরে তৈরি। বাজারের কেনা থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি খাবার গুণে ও মানে সম্পূর্ণ আলাদা এবং স্বাদে সুস্বাদু হয়।
কক্সবাজারের বার্মিজ মার্কেটে বয়ামে রেডিমেড বালাচাও কিনতে পাওয়া যায়। কিন্তু বালি কিচকিচ করে। তাই মজাদার আইটেমটি হোম-মেইড হলেই সবচেয়ে নিরাপদ।
আমাদের থেকে বালাচাও কেন কিনবেন?
১.নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়।
২.সম্পূর্ণ বালি মুক্ত বালাচাও।
৩.বেশি পরিমাণে চিংড়ি দিয়ে প্রস্তুত করা।
৪. সব ফ্রেশ উপাদান দিয়ে প্রস্তুত করা হয়।
৫.অর্ডারের উপর ভিত্তি করে অল্প পরিমাণে উৎপাদন করা হয় বলে বালাচাও থাকে মুচমুচে এবং ফ্রেশ।